Job Seekers Protest: উৎসবের আবহে বিষাদের দীর্ঘশ্বাস ! আরও একটা মহালয়া নিয়োগ চেয়ে পথেই কাটল চাকরিপ্রার্থীদের | ABP Ananda LIVE
ABP Ananda | 15 Oct 2023 12:09 AM (IST)

উৎসবের আবহে বিষাদের দীর্ঘশ্বাস! কবে আসবে ঘরের দুর্গতি-নাশিনী? চাকরি নেই, তীব্র হচ্ছে অভাবের কামড়। আরও একটা মহালয়া নিয়োগ চেয়ে পথেই কাটল চাকরিপ্রার্থীদের। SLST চাকরিপ্রার্থী থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থী, সবার একটাই বক্তব্য, তাঁদের জীবনে আর পুজো বলে কিছু নেই। এই উৎসবের মরশুমও যে পথেই কাটবে, সেবিষয়ে নিশ্চিত তাঁরা। জটিলতা কাটিয়ে কবে হবে যোগ্যদের নিয়োগ? সেই প্রশ্নই তুলছেন চাকরিপ্রার্থীরা।