Kolkata Fire: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড, ৫ নম্বর গার্স্টিন প্লেসে একটি বাড়িতে আগুন |ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন । ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন । ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন । সরান হল ওই বাড়ির বাসিন্দাদের । আজ ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে

সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।

৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola