Jadavpur University: পড়ুয়া মৃত্যুর পর ঘুম ভাঙল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, হস্টেল পরিদর্শন করলেন অ্যান্টি র্যাগিং কমিটি ও আধিকারিকরা
যাদবপুরে পড়ুয়ামৃত্যুর পর ঘুম ভেঙেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গতকাল রাতে হস্টেল পরিদর্শন করে অ্যান্টি র্যাগিং কমিটি ও আধিকারিকরা। A-1 এবং A-2 ব্লকে গিয়ে পড়ুয়াদের কী অসুবিধা । জানতে চাওয়া হয়। বিশেষভাবে খোঁজ নেওয়া হয়, হস্টেলে আর কোনও প্রাক্তনী আছেন কি না, সে সম্পর্কে। হস্টেল সুপাররা জানান, অনেক বোর্ডারই চলে গিয়েছেন আতঙ্কে। যাঁরা হস্টেল ছেড়েছেন, তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাত ৮টার পর হস্টেল থেকে বেরোলে রেজিস্টারে নাম লিখে রাখার নির্দেশ দিয়েছে অ্যান্টি-র্যাগিং কমিটি। বাইরে থেকে হস্টেলে ঢোকার সময়ও রেজিস্টারে লিখতে হবে নাম। শিক্ষা মহলের একাংশ মনে করছে, পড়ুয়া মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এই তৎপরতা দেখালে বাঁচত অকালে ঝরে যাওয়া প্রাণ।