Anubrata Mandol: পার্থর সম্পর্কে জানতে চাইলেন অনুব্রত, খবর সূত্রের। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2022 03:06 PM (IST)

ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। ১৪ দিনের জন্য জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। শুনানি শেষ হওয়ার পর পার্থর সম্পর্কে জানতে চাইলেন অনুব্রত
পার্থ কেমন আছে? জানতে চাইলেন অনুব্রত, খবর সূত্রের। ‘আমার বাড়িতে পুজো হয়, ধর্মাচরণ করতে দেওয়া হোক, জামিন দেওয়া হোক’। জেলের খাবার ভাল না, খেতে পারি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আবেদন অনুব্রতর। দরকার হলে বীরভূমে যাব না, কলকাতায় থাকব, রোজ হাজিরা দেব, আবেদন কেষ্টর
সব আবেদন খারিজ করে ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের। বোলপুরে ভারত সেবাশ্রমকে কোনও নোটিস দিয়েছেন? তদন্তকারী অফিসারকেই প্রশ্ন কেষ্টর