Anubrata Mandal jail: 'তোর দিল্লি আসা উচিত হয়নি', মেয়ের সামনে কান্না অনুব্রতর

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত (Anubrata Mandal)। ওই একই মামলায় গ্রেফতার হয়েছেন তাঁর কন্যাও। তিহার জেলে (Tihar jail) দ্বিতীয়বার দেখা হল বাবা-মেয়ের। দেখা হল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত ও সুকন্যা মণ্ডলের। শনিবার দেখা হয় দুজনের, আধ ঘণ্টা মতো দেখা হয়। সূত্রের খবর, মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। 'তোর দিল্লি আশা উচিত হয়নি', মেয়েকে বলেন অনুব্রত। তা শুনে বাবাকে মেয়ে সুকন্যা বলেন, 'বারবার নোটিস পাঠাচ্ছিল কি করব?'। কথা বলার সময়েই মেয়েকে আশ্বাস দেন অনুব্রত। সব ঠিক হয়ে যাবে, চিন্তা না করতে বলেন মেয়েকে। 'অ্যারেস্ট হওয়ার আগে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম,কাস্টডিতেও কথা বলতে চেয়েছিলাম,কিন্তু দেওয়া হয়নি', অনুব্রতকে বললেন সুকন্যা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola