Anubrata Mandal: দোলেই দিল্লি যাত্রা ? অনুব্রতকে এসকর্ট আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশের
Anubrata Mandal: গতকালই দিল্লি (Delhi) যাত্রার জট কেটে গেছিল। সকাল ৬.৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল (Asansol Jail) থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে নিয়ে ছটা গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে (Joka ESI Hospital)। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ (Asansol-Durgapur Police Commissionerate)। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED'র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার (Medical Officer)। দিল্লি নিয়ে যাওয়ার পর আবার মেডিক্যাল পরীক্ষা করা হবে অনুব্রতর।