Anubrata Mandal: সিউড়ি থানার আইসিকে তলব ED-র
আসানসোল ( Asansol ) জেলের সুপারের পর, এবার সিউড়ি ( Suri ) থানার আইসি। গরুপাচারকাণ্ডের ( Cattle Smuggling ) তদন্তে তলব করা হয়েছে বীরভূমের এই পুলিশ আধিকারিককে। দিল্লিতে ইডির সদর দফতরে ডাকা হয়েছে আইসি মহম্মদ আলিকে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা সজল ঘোষ। বললেন এই সব দুষ্কর্মের জন্য কাজে লাগানো হয়েছে পুলিশকে !