Anubrata Mandal : মাথাচাড়া দিয়েছে সমস্যা, চিকিৎসার জন্য অনুব্রত মণ্ডল পৌঁছলেন এসএসকেএম হাসপাতালে
চিকিৎসার জন্য অনুব্রত মণ্ডল পৌঁছলেন এসএসকেএম হাসপাতালে। সকাল সাড়ে ১১টার পর চিনার পার্কের বাড়ি থেকে বেরোন অনুব্রত। গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল । সূত্রের খবর, কাশির সমস্যার পাশাপাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। ফিসচুলার পুরনো সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।
Tags :
CBI Sskm ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ Anubratamandal এবিপিআনন্দলাইভ বাংলাখবর