Anubrata Mandal : তিহাড় থেকে আসানসোল জেলে ফিরে যাওয়ার জন্য আবেদন অনুব্রত মণ্ডলের। ABP Ananda Live
তিহাড় থেকে আসানসোল জেলে ফিরে যাওয়ার জন্য আবেদন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। রাউস অ্যাভিনিউ কোর্টে (Raus Avenue Court) আবেদন করলেন অনুব্রত মণ্ডল। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 'অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে, ইডি তাঁর বয়ান রেকর্ড করতে চাইলে আসানসোল জেলেই (Asansol Jail) তা হতে পারে, আসানসোলের সিবিআই কোর্টে তাঁর একটি মামলা চলছে, আগামী ৩১ মার্চ সেই মামলার শুনানি, সেই কারণেই তাঁকে ফিরিয়ে দেওয়া হোক', আবেদনপত্রে জানিয়েছেন অনুব্রত মণ্ডল।
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Anubratamandal ABPAnanda BanglaNews Cowsmuggling Tiharjail Asansoljail