Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ | ABP Ananda LIVE
ABP Ananda | 05 May 2023 10:10 AM (IST)

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট (Delhi Raus Avenue Court)। বিচারক সাফ জানিয়ে দেন, এই আবেদনের কোনও সারবত্তাই নেই। তবে শনিবার তিহাড় জেলে (Tihar Jail) মেয়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর। তার আগে আদালতে ইডি (ED) অফিসারদের উদ্দেশে তিনি বলেন, বিবেক বলে তো কিছু আছে নাকি ! মেয়েকেও গ্রেফতার করলেন !