Anubrata Mondal: ৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর অ্যাপোলো থেকে ছাড়া পেলেন অনুব্রত।Bangla News

গতকাল রাতে অনুব্রত (Anubrata Mondal) বুকে ব্যথা অনুভব করেন, খবর সূত্রের। রাতে চিকিৎসকদের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে আনা হয়েছে হাসপাতালে। বেশ কিছু ইকো কার্ডিও ও ইসিজি টেস্টের পর অনুব্রতকে ৩৫৫ নম্বর বেডে রাখা হয়েছে, খবর হাসপাতাল সূত্রের। সাড়ে ৪ ঘণ্টা ধরে থাকার পর অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। ইকো কার্ডিও ও ইসিজি টেস্টের রিপোর্ট দেখে সাড়ে ৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর অনুব্রতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola