Anubrata Mondal: ফের সিবিআই তলব, আগামীকাল দুপুর ১‌‌টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ অনুব্রতকে ।Bangla News

গরু পাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ফের তলব করল সিবিআই। আগামীকাল তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। 
সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই দফতরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তারপর গত সপ্তাহেই তিনি বীরভূমের বাড়ি ফিরে যান। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এর আগে দু’বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আগামীকাল দুপুর ১টায় সিজিও কমপ্লেক্সে তলব করে ফের তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola