Anubrata Mondal: কোথা থেকে এসেছে বিপুল পরিমাণ টাকা? তদন্তে ED
ABP Ananda | 08 Mar 2023 12:35 PM (IST)

আজ দিল্লিতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জেরা করবেন ইডি (ED) অফিসাররা। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি-র সদর দফতরেই রাত কেটেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।