Anubrata Mondal: 'কেষ্টর দিল্লি-যাত্রা আটকাতেই হঠাৎ তৃণমূলকর্মীকে দিয়ে মামলা'? প্রশ্ন বিরোধীদের

দিল্লি নিয়ে যেতে ইডি-র তোড়জোড়ের মধ্যেই বীরভূম পুলিশের হেফাজতে কেষ্ট। গতকাল দুপুরে দিল্লি নিয়ে যেতে কোর্টের সম্মতি, রাতেই কেষ্টর বিরুদ্ধে এফআইআর! ২০২১-এ তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় অনুব্রতর ৭ দিনের পুলিশ হেফাজত। ২০২১-এ তৃণমূল কর্মীকে মারধর, খুনের চেষ্টার অভিযোগ পেয়েই পুলিশের এফআইআর। এক বছর আগের ঘটনা, হঠাৎ কেন গতরাতেই খুনের চেষ্টার মামলা দায়ের? জেলবন্দি, তাই সাহস পেয়ে কেষ্টর বিরুদ্ধে অভিযোগ, দাবি তৃণমূলকর্মীর। মামলা দায়েরের পরেই সক্রিয় পুলিশ, জামিনের আবেদনই করলেন না কেষ্ট! 'কেষ্টর তিহাড়-যাত্রা ঠেকাতেই খুনের চেষ্টার মামলা দায়েরের কৌশল। কেষ্টর দিল্লি-যাত্রা আটকাতেই হঠাৎ তৃণমূলকর্মীকে দিয়ে মামলা'। হঠাৎ খুনের মামলা দায়ের করে পুলিশের তৎপরতায় প্রশ্ন বিরোধীদের? 'হঠাৎ করে মামলা, প্রস্তুতির সময় মেলেনি, কী করে জামিন চাইব?' অনুব্রতর জামিন না চাওয়ার রহস্যে এমনই দাবি আইনজীবীর। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola