Anubrata Mondal : ‘বিবেক বলে কিছু আছে?’ মেয়ের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন অনুব্রত, পেলেন সাক্ষাতের অনুমতি

গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে মেয়েকেও। তা নিয়ে আদালতে ক্ষোভে ফেটে পড়লেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেষ্ট। ইডি-র উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, "আপনাদের বিবেক বলে কিছু তো আছে...মেয়েকে গ্রেফতার করলেন!"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola