Anubrata Mondal: আগামীকালই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায়, জেল কর্তৃপক্ষকে মেল ইডির | ABP Ananda LIVE
আগামীকালই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে চায় ইডি । আসানসোল জেল কর্তৃপক্ষকে মেল করে জানাল ইডি । সকাল ১১টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে আনতে বলা হয়েছে অনুব্রতকে । অনুব্রতকে জোকা হাসপাতালে পৌঁছে দিতে হবে রাজ্য পুলিশকে । সেখানেই ৪ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । এই ৪ ডাক্তারের টিম পরীক্ষা করবে অনুব্রত মণ্ডলকে । ইতিমধ্যেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে ইডি ।