Anubrata Mondal: দিল্লির উদ্দেশ্যে রওনা দিল বিমান, অনুব্রতর সঙ্গে যাচ্ছেন ৩ আধিকারিক | ABP Ananda LIVE
ABP Ananda | 07 Mar 2023 09:07 PM (IST)

যাবতীয় জল্পনা শেষ। দীর্ঘ টানাপোড়েন শেষে, অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) নিয়ে দিল্লির (Delhi) উদ্দেশ্যে রওনা দিল বিমান (Flight)। বিমানের শেষ প্রান্তের আসনে অনুব্রত। জানা গিয়েছে, ইউকে ভিস্তারা সেভেন থ্রি এইটের ৪৫ নম্বর আসনে বসে রয়েছেন তিনি। অনুব্রত-র দু'পাশে বসে রয়েছেন ইডি আধিকারিকরা। মোট ৩ জন ইডি আধিকারিক যাচ্ছেন অনুব্রতর সঙ্গে। ১ জন মেডিক্যাল অফিসার যাচ্ছেন বিমানে। সন্ধে ৬.৫৬ মিনিটে টেক অফ করল অনুব্রতর বিমান ।