Anubrata Mondal : আরও ১৪ দিনের জেল হেফাজত, জামিনের আবেদন করলেন না অনুব্রতর আইনজীবীরা
ABP Ananda | 25 Nov 2022 01:04 PM (IST)

অনুব্রত মণ্ডলের আরও ১৪ দিনের জেল হেফাজত। জামিনের আবেদন করলেন না অনুব্রতর আইনজীবীরা। দিল্লিতে ইডি-র সদর দফতরে অনুব্রত কন্যা সুকন্যা। ২৮ নভেম্বর রাইসমিল মালিক সঞ্জীব মজুমদারকেও ইডি-র তলব। ইডি অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায়। ইতিমধ্যেই তারা রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান অনুব্রতর আইনজীবীরা। সেই মামলার আজ দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে।