Anubrata Mondal: জোকার ইএসআই হাসপাতালে পৌঁছল অনুব্রতর কনভয়, হবে স্বাস্থ্য পরীক্ষা | ABP Ananda Live
ABP Ananda | 07 Mar 2023 01:38 PM (IST)

গতকালই দিল্লি যাত্রার জট কেটে গেছিল। সকাল ৬.৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে নিয়ে ছটা গাড়ির কনভয় রওনা দিয়েছিল কলকাতার দিকে। তাঁকে নিয়ে জোকায় ইএসআই হাসপাতালে পৌঁছল পুলিশ।