Anubrata Mondal: 'শরীর ভাল নেই', জানালেন অনুব্রত
আজই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ। আজ ফের তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জেল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের অনুব্রত জানান, তাঁর শরীর ভাল নেই। সূত্রের খবর, অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শর্তসাপেক্ষে জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা।
উল্টোদিকে অনুব্রত প্রভাবশালী, এই যুক্ত দেখিয়ে জামিনের বিরোধিতা করতে পারেন সিবিআইয়ের আইনজীবী।
Tags :
Anubrata Mondal Bangla News Bangla News Live Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubrata Mondal Arrested Cow Smuggling