Anubrata Mondal: জামিন সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখে কুলুপ অনুব্রতর | Bangla News

গরুপাচারকাণ্ডে CBI মামলায় হাইকোর্টে জামিন নাকচ হওয়ার পরের দিনই অনুব্রত মণ্ডলকে আজ ফের আসানসোল আদালতে পেশ করা হল। সূত্র মারফত জানা গেছে, জেল হেফাজতে থাকাকালীন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে আর কী নতুন তথ্য উঠে এসেছে, তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কেস ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। এখন দেখার অনুব্রতর আইনজীবীরা আজ তাঁর জামিনের আর্জি জানান কি না। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছিলেন অনুব্রত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola