Anwarul Azim: কলকাতায় চিকিৎসা করাতে এসে ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম
কলকাতায় চিকিৎসা করাতে এসে ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। রহস্যজনক অন্তর্ধানের তদন্তে নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। বিধানননগর কমিশনারেটের পুলিশ। সাংসদের ব্যবহার করা গাড়ির খোঁজ মিলেছে। পুলিশ সূত্রে খবর, ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। বরানগরে এক পরিচিতর বাড়িতে যান। ওই ব্যক্তির দাবি, প্রথমে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন বললেও, পরে সাংসদ জানান দিল্লিতে তাঁর জরুরি বৈঠক রয়েছে। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না, বলে বাংলাদেশের সাংসদের পরিচিত ব্যক্তির দাবি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বাংলাদেশে এক ব্যক্তিকে আটক করা হয়েছে আটক ব্যক্তির স্বীকারোক্তিতে রহস্য আরও বেড়েছে বলে পুলিশের দাবি। খোঁজ মিলছে না বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমের রহস্যজনক অন্তর্ধানের তদন্তে নিউটাউনের একটি আবাসনে তল্লাশি পুলিশের।
Tags :
Bangladesh Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Politics Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel