Rishra Violance: হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিদ্বজ্জনরাও। ABP Ananda Live
হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিদ্বজ্জনরাও। খোলা বিবৃতি দিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, সুজন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।
রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।