Siddiqullah Chowdhury: 'মমতার জনপ্রিয়তা আছে, অভিষেক উঠতি যুবক, আমারও ক্রেজ আছে', কেন বললেন সিদ্দিকুল্লা? Bangla News

ঘনিষ্ঠকে বাদ দিয়ে অন্য নেতাকে ব্লক সভাপতি, বিস্ফোরক সিদ্দিকুল্লা। ‘মমতার জনপ্রিয়তা আছে, অভিষেক উঠতি যুবক, আমারও ক্রেজ আছে।' ঘনিষ্ঠ নেতাকে ব্লক সভাপতি না করায় হুঙ্কার সিদ্দিকুল্লা চৌধুরীর। ‘বাংলাজুড়ে ক্রেজ আছে সিদ্দিকুল্লার, আমাকে ছাড়া কী হবে মন্তেশ্বরে? সিদ্দিকুল্লা ছাড়া মন্তেশ্বরে কী হবে, তা বলা যাবে না’। আমি নাম দিয়েছিলাম আহমেদের, বাদ দিয়ে কেন আজিজুল ব্লক সভাপতি?’ এভাবে অপমান করা যাবে না, ভিডিও বার্তায় হুঁশিয়ারি গ্রন্থাগারমন্ত্রীর। ব্লক সভাপতির বিরুদ্ধে বিজেপি-সিপিএমকে নিয়ে চলার অভিযোগ। প্রকাশ্যে এধরনের মন্তব্য না করলেই পারতেন, মন্তব্য তৃণমূলের জেলা সভাপতির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola