Anubrata Mondal: রাইস মিলের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার নির্দেশ দিতে আবেদন অনুব্রতর। ABP Ananda Live
রাইস মিলের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার নির্দেশ দিতে আবেদন অনুব্রতর। '২০০ শ্রমিক মজুরি পাচ্ছেন না, ভোলেব্যোম রাইস মিলের ২টি অ্যাকাউন্ট খুলে দিন'। আসানসোলের বিচারকের কাছে আবেদন অনুব্রত মণ্ডলের। 'আপনার মুখের কথায় অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার নির্দেশ দিতে পারি না'।'আইনজীবীর মাধ্যমে আবেদন করুন, দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত'। অনুব্রতকে জানালেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। মামলার পরবর্তী ভার্চুয়াল শুনানি ৭ জুন। তিহাড় জেল সুপারকে অনুব্রতর সবরকম চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ বিচারকের