WB Election 2021: ‘দলে আজ আমার প্রয়োজন ফুরলো’, টিকিট না পেয়ে কান্না আরাবুলের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  05 Mar 2021 06:36 PM (IST)
ABP News

আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই নানা জায়গায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙড়ে এবার টিকিট পাননি আরাবুল ইসলাম। এই খবর জানার পরই ফেসবুকে আরাবুল লিখেছিলেন, ‘দলে আজকে আমার প্রয়োজন ফুরলো।’ এরপরই আরাবুল টিকিট না পাওয়ায় তাঁর আক্ষেপের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, এই দলটাকে বুকে আঁকড়ে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছি। ভাঙড়ের মানুষের পাশে থেকেছি। এখন ভাঙড়ের মানুষ যা বলবেন, আমি তাই করব। আরাবুলের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অন্যদিকে, রফিকুর রহমান টিকিট না পাওয়ায় আমডাঙায় তৃণমূল কর্মীদের একাংশের পথ অবরোধ। ৩৪ নম্বর জাতীয় সড়কে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • WB Election 2021: ‘দলে আজ আমার প্রয়োজন ফুরলো’, টিকিট না পেয়ে কান্না আরাবুলের

TRENDING VIDEOS

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের17 Minutes ago

কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে59 Minutes ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ1 Hour ago

প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন