Jayanta Singh: জয়ন্ত সিং-এর ৩ তলা অট্টালিকাকে অবৈধ ঘোষণা কামারহাটি পুরসভার! ABP Ananda Live

West Bengal News: আড়িয়াদহে জয়ন্ত সিং ৩ তলা অট্টালিকাকে এবার অবৈধ ঘোষণা করল কামারহাটি পুরসভা।পুরসভার দাবি, যাঁর জমির ওপর বাড়ি তৈরি করেছেন জয়ন্ত, তার মালিক দিলীপ মুখোপাধ্য়ায়কে নোটিস পাঠানো হচ্ছে।জয়ন্ত-অ্যান্ড গ্যাংয়ের একের পর এক কীর্তি সামনে আসার মধ্যেই হুমকির চাঞ্চল্যকর দাবি শোনা গেছে এলাকার সাংসদ ও বিধায়কের গলায়।এই আবহেই এবার তৃণমূলকে নিশানা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
দুধসাদা পেল্লাই বাড়ি...সিঁড়ি, জানালা, ব্যালকনি...সবটাই চোখ ধাঁধানো! আড়িয়াদহে জয়ন্ত সিং-এর এই প্রাসাদোপম বাড়িটিকে এবার অবৈধ ঘোষণা করল কামারহাটি পুরসভা।পুরসভার দাবি, যাঁর জমির ওপর বাড়ি তৈরি করেছেন জয়ন্ত, তার মালিক দিলীপ মুখোপাধ্য়ায়কে নোটিস পাঠানো হচ্ছে।
কামারহাটি পুরসভা সূত্রে খবর, জমির মালিক দিলীপ মুখোপাধ্য়ায়ের কাছে জানতে চাওয়া হবে, তাঁর কাছ থেকে কি জমিটি কিনেছিলেন জয়ন্ত সিং? কীভাবে তাঁর জমির উপর বাড়ি তৈরি করলেন জয়ন্ত? সব মিলিয়ে, আড়িয়াদহকাণ্ডে চড়া রাজনীতির সুর।