Jayant Singh: জয়ন্ত গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে, পুলিশের কোর্টে বল ঠেললেন সৌগত রায়

ABP Ananda Live: জয়ন্ত গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে। যাবতীয় দায় ঝেড়ে ফের পুলিশের কোর্টে বল ঠেললেন সৌগত রায়। চাপে পড়ে জনপ্রতিরোধের দাওয়াই দমদমের তৃণমূল সাংসদের গলায়। সৌগত রায় বলছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। আমেরিকা, ইতালিতে কি মাফিয়া নেই? কড়া ব্যবস্থা নিলে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব, মন্তব্য সৌগত রায়ের। এলাকায় প্রভাব খাটাতে অনেকে জয়ন্তদের মদত দেয়। জয়ন্ত সিংহর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন। জনপ্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা কিছু করতে পারবে না, মন্তব্য সৌগতর রায়ের।

দুধের ব্যবসা থেকে দুধসাদা অট্টালিকা। চমকে দেওয়া উত্থান আড়িয়াদহর জয়ন্তর। বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়ি ও বাইক। কার মদতে আড়িয়াদহর বেতাজ বাদশা জয়ন্ত? জয়ন্তর আয়ের উৎস কী? কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? উঠছে প্রশ্ন পুকুরের একাংশ বুজিয়ে অট্টালিকা তৈরির অভিযোগ জয়ন্ত সিংহর বিরুদ্ধে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola