Arjun Chaurasia: গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু, হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্ট পেশ।Bangla News

গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার (Arjun Chaurasia)। ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল। হাইকোর্টে বিজেপি যুব নেতার ময়নাতদন্তের রিপোর্ট পেশ করল আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতাল। বিজেপি যুব নেতার অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ আদালতে জমা পড়ে ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য নমুনা, নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সেই মামলাতেই সিবিআই তদন্তের দাবি জানায় মৃত বিজেপি যুব নেতার পরিবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola