Arjun Singh: জয়ন্ত সিংহর সঙ্গে সৌগত রায় এবং মদন মিত্রর ঘনিষ্ঠতা প্রসঙ্গে ফের বিস্ফোরক অর্জুন সিংহ

ABP Ananda Live: আড়িয়াদহকাণ্ডে জয়ন্ত সিংহের নাম প্রকাশ্যে আসার পর থেকেই উঠে এসেছে আরও দুই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। একজন তৃণমূল সাংসদ সৌগত রায়। অন্যজন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই দুই তৃণমূল নেতার সঙ্গে জয়ন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ হেন অভিযোগ আগেও তুলেছিলেন বিরোধী দলের নেতারা। এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংহ। 

অন্যদিকে, সৌগতর পর এবার মদনকে 'হুমকি ফোন'! গুলি করে খুনের হুমকি দিয়ে মাঝরাতে ফোন। গুলি করলে কে বাঁচাবে?' আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক। পরিষ্কার বাংলায় হুমকি দিয়ে ফোন। তৃণমূল সাংসদের পর এবার বিধায়কের কাছে মাঝরাতে 'হুমকি ফোন। ২বার ফোন এসেছিল, পুলিশ টাওয়ার লোকেট করলেই পেয়ে যাবে। সৌগত রায়কে ফোন করার পরেই আমাকে খুনের হুমকি দিয়ে ফোন। ফোন করে হুমকি দিয়ে বলে, কামারহাটি কাণ্ডে কেন মুখ খুলেছিস? গুলি করলে কে বাঁচাবে? আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola