Arjun Singh: অর্জুনের তৃণমূলে যোগদানে উত্তর ২৪ পরগনা থেকে বিজেপি নিশ্চিহ্ন, দাবি অর্জুন অনুগামীর ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2022 07:23 PM (IST)

তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহ। সমন্বয় বৈঠকের পর যোগদান। স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাকস্ট্রিটের অফিসের সামনে জমা হওয়া অনুগামীরা বলেন, সাংসদ অর্জুন সিংহের তৃণমূলে যোগ দেওয়ার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি বলে কোনও বস্তু থাকবে না। গোটা দলটাই ফেসবুক আর ট্যুইটারে চলছে, আদতে কোনও অস্তিত্ব নেই।