Arjun Singh: বিজেপির কাছে দর পেতে ইডি-সিবিআইয়ের কথা বলছেন, সোমনাথ মন্তব্যে পাল্টা অর্জুন সিংহ | ABP Ananda Live
ABP Ananda | 10 Dec 2023 09:58 PM (IST)

উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) তৃণমূল বিধায়ক (TMC MLA) বনাম সাংসদ। শনিবার সোমনাথ শ্যামের (Somath Shyam) আক্রমণ, রবিবার কড়া জবাব অর্জুন সিংহের (Arjun Singh)। 'কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তা নিয়ে ইডি-সিবিআই তদন্ত হবে না কেন?', শনিবার ব্যারাকপুরের সাংসদকে আক্রমণ করে প্রশ্ন ছুড়ে দেন সোমনাথ শ্যাম। সোমনাথ শ্যামের কথা দল বিরোধী, পাল্টা জবাব অর্জুন সিংহের। বিজেপির কাছে দর পেতে ইডি-সিবিআইয়ের কথা বলছেন সোমনাথ শ্যাম, আক্রমণে অর্জুন। 'বিজেপি-তে গিয়ে জিতেছি ঠিকই, জয়ের পর তো তৃণমূলে এসেছি, এনেছেন তো দলেরই নেত্রী'। সোমনাথ শ্যামকে কড়া জবাব দিতে গিয়ে আর কী বললেন অর্জুন সিংহ, দেখে নিন।