Arjun Singh: ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগদান: অর্জুন সিংহ।Bangla News

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের উপস্থিতিতে যোগদান ব্যারাকপুরের বিজেপি সাংসদের। তৃণমূলের উত্তরীয় পরিয়ে অর্জুনকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক। ‘তৃণমূলের জন্মলগ্ন থেকেই অর্জুন তৃণমূলের সঙ্গে ছিলেন। ২০১৯-এ কোনও কারণে বিজেপিতে যোগদান করেছিলেন। দেশের রাজনীতিতে মমতার প্রাসঙ্গিকতা অনুভব করেই তৃণমূলে ফিরলেন অর্জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগদান। আমার সংসদীয় এলাকায় পাটশিল্প বঞ্চিত হচ্ছে। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে দরবার করেছি। পাটশিল্পের পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola