Arpita Chatterjee: অর্পিতাকে আজ ফের হেফাজতে নিতে চায় ইডি

abp ananda  |  25 Jul 2022 02:56 PM (IST)
ABP News

আজ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ফের পেশ করা হবে ইডি-র (Enforcement Directorate) বিশেষ আদালতে। তার আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ অর্পিতাকে নিয়ে জোকার ESI হাসপাতালের উদ্দেশে রওনা দেন ইডি-র আধিকারিকরা। গতকালের দুর্ঘটনার কথা মাথায় রেখে এদিন অর্পিতার নিরাপত্তা বাড়ানো হয়। ৭টি গাড়ির কনভয়ে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কনভয়ের চতুর্থ গাড়িতে ছিলেন অর্পিতা। ডানদিক দিয়ে অর্পিতার গাড়িকে কভার করছে কেন্দ্রীয় বাহিনীর আরেকটি গাড়ি। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। তাই আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Arpita Chatterjee: অর্পিতাকে আজ ফের হেফাজতে নিতে চায় ইডি

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল6 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ7 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী7 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর7 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন