Arpita Mukherjee: 'পার্থদার ফোনেই অর্পিতার ড্রাইভার হিসেবে যোগ দিয়েছিলাম', এবিপি আনন্দকে জানালেন চালক প্রণব
abp ananda | 30 Jul 2022 11:31 AM (IST)
"পার্থদার ফোনেই অর্পিতার ড্রাইভার হিসেবে যোগ দিয়েছিলাম", এবিপি আনন্দকে জানালেন চালক প্রণব। চালক জানিয়েছেন, অর্পিতার সংগ্রহে ছিল মার্সিডিজ বেঞ্জ, মিনি কুপার, হন্ডা সিটি, মাহিন্দ্রার আলটুরাজের মতো দামী, বিলাসবহুল গাড়ি। চালকের দাবি, মাসতিনেক আগে আদালতে পার্থর সম্পত্তি নিয়ে হই-চই শুরু হতেই গ্যারাজ থেকে উধাও হয়ে যায় মার্সিডিজ ও মিনি কুপার।