Arpita Mukherjee: 'আমি নির্দোষ', জেরা চলাকালীন কেঁদে ফেলেছেন অর্পিতা, দাবি ইডি সূত্রে

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আলাদা লক আপে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা বারবার দাবি করেছেন তিনি নির্দোষ। তবে কিছুটা বিধ্বস্ত লেগেছে তাঁকে। জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেওছেন বলে ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, কাল রাতে পার্থ, অর্পিতা দু’জনেই ভাত, রুটি, মুসুর ডাল ও বেগুনের তরকারি খেয়েছেন। দীর্ঘ জেরাপর্বে পার্থ খেয়েছেন ক্রিম ক্র্যাকার বিস্কুট আর গ্রিন টি। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েওছেন। খবর ইডি সূত্রে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola