✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Arpita Mukherjee: ভাল আচরণ করায় জেলের বিশেষ ঘর অর্পিতার, কেমন আছেন পার্থ

abp ananda  |  06 Aug 2022 02:41 PM (IST)
ABP News

প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেল ব্লকের ২ নম্বর ঘরে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। জেলের পরিভাষায় ওই সেলকে বলা হয় পয়লা বাইশ। পাশের সেলে পার্থর প্রতিবেশী রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু, সারদা-কর্তা সুদীপ্ত সেন, ছত্রধর মাহাতো, আইএস জঙ্গি মুসা, আফতাব আনসারি ও তার ঘনিষ্ঠ জামালউদ্দিন আনসারি-র মতো শ দেড়েক হাইপ্রোফাইল বন্দি। কমন শৌচাগার ব্যবহার করছেন পার্থ, তবে রয়েছে কমোডের ব্যবস্থা।


জেল সূত্রে খবর, গতকাল রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো। প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হয়েছিল ২টো কম্বল। সেগুলো পেতে মেঝেয় শুয়েছেন। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে। রাতে একবার জেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। ইডি-র তরফে দেওয়া হয়েছে পোশাক ও বই। খবর সূত্রের। 


অন্যদিকে, আলিপুর জেলের ২ নম্বর ঘরে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেশে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। তদারকি করছেন জেলের সুপার। ভালো আচরণ করার জন্য বন্দিদের যে ঘরে রাখা হয়, তারই একটি ঘর অর্পিতার জন্য বরাদ্দ হয়েছে। সূত্রের খবর, জেলে আসার পর কান্নাকাটি করেন অর্পিতা। রাতে খাবার দেওয়া হলেও খাননি। সকালে তাঁকেও চা-বিস্কুট দেওয়া হয়। খবর সূত্রের। 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Arpita Mukherjee: ভাল আচরণ করায় জেলের বিশেষ ঘর অর্পিতার, কেমন আছেন পার্থ

TRENDING VIDEOS

"Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee3 Hour ago

"কীসের উপনির্বাচন? পুরোটাই লুঠ করেছে", বিজেপিকে নিশানা করে বললেন মমতা3 Hour ago

বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'3 Hour ago

প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.