RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়লেন শিল্পী প্রদোষ পাল।

সনাতন দিন্দার পর প্রদোষ পাল। আর জি কর কাণ্ডের প্রতিবাদে চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়ছেন আরও এক শিল্পী। পর্ষদের সভাপতি যোগেন চৌধুরীকে চিঠি দিয়ে সদস্যপদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ।

শিল্পী জানালেন,  'সবার মতো আমারও মন ভাল নেই। চারুকলার সদস্য থেকে সহযোগিতা পেয়েছি, কাজের সুযোগ পেয়েছি সত্যি কথা। কিন্তু বর্তমান সরকারের যা ভূমিকা দেখছি, বিশেষ করে আরজি করের ঘটনা। তাতে সরকারের অংশ হিসেবে আমি নিজেকে এই পর্ষদের সদস্য রাখতে চাই না। আমার নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন আসছে। আমি আজকেই দিয়ে এলাম চিঠিটা'

থ্রেট কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠকের সময় হামলা। ঘটনায় অভিযুক্ত ৯ জন পড়ুয়াকে চিহ্নিত করে অবিলম্বে ক্য়াম্পাস ছাড়ার নির্দেশ দিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ৫ সেপ্টেম্বর বৈঠক চলাকালীন, প্রিন্সিপালের ঘরে ঢুকে তাণ্ডব চালাল পড়ুয়াদের একাংশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola