Asit Majumdar: 'এটা বিজেপি-শাসিত রাজ্য নয়, পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি নয়', কটাক্ষ অসিত মজুমদারের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়ার পর এবার হুগলিতেও হিন্দুত্ব নিয়ে প্রচার। হিন্দুত্বের বার্তা দিয়ে চুঁচুড়া শহরজুড়ে বিজেপির তরফে ফ্লেক্স টাঙানো হয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ, এটা বিজেপি-শাসিত রাজ্য নয়, পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি নয়, উন্নয়নের ভিত্তিতে ভোট হয়। বিজেপির পাল্টা জবাব, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল, তাই বিজেপির সরকার প্রয়োজন। পোস্টারে লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি চাই।
বাগুইআটির প্রফুল্লকাননে আবাসনে চুরি
বাগুইআটির প্রফুল্লকাননে আবাসনে চুরি। বাড়ি ফাঁকা থাকার সুযোগে রড দিয়ে তালা ভেঙে লুঠপাট। ১৫ লক্ষ টাকা গয়না ও ৩০ হাজার টাকা হাতিয়ে পলাতক দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে বাগুইআটি থানার পুলিশ।
শহরে ফের ভেঙে পড়ল বহুতল বাড়ির একাংশ। আহত ১। এবার দুর্ঘটনা মুক্তারামবাবু স্ট্রিটে। ইতিমধ্যেই দমকলের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘড়ির কাঁটায় তখন ৩ টে বেজে ৪৫ মিনিট। ওই বহুতলে তখন পুনর্নিমাণের কাজ হচ্ছিল। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে এক কর্মী আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।