Assembly By Election: বাগদা বিধানসভা উপনির্বাচনে BJP-র পতাকা নিয়ে মনোনয়ন জমা বিক্ষুব্ধ প্রার্থীর

ABP Ananda Live: বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী। বাগদা উপনির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী বিনয় বিশ্বাস । বিনয়কে মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। বাগদা উপনির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করা হোক, এমনই দাবি জানিয়েছিলেন বিজেপির বিক্ষুব্ধরা। প্রার্থী পরিবর্তনের জন্য দলকে ২৪ ঘন্টা সময় দিয়েছিল বিক্ষুব্ধরা। দলের তরফে প্রার্থী পরিবর্তন না করায়, নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত বিজেপির বিক্ষুব্ধদের। আজ বনগাঁ মহকুমাশাসকের কাছে মনোনয়ন জমা দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার। বনগাঁ থানার মোড় থেকে বিজেপির দলীয় পতাকা এবং পদ্মফুল প্রতীকের টুপি পড়ে রাজ্য নেতৃত্বের নামে স্লোগান দিয়ে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা। প্রার্থী দেওয়ার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে তৃণমূল কংগ্রেস। বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই, পাল্টা দাবি বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির। 'যার কোনও দল নেই, সেই নির্দল'। 'হাতে কেন দলীয় পতাকা ? আইনি ব্যবস্থা নেওয়া হবে', পাল্টা দাবি দেবদাস মণ্ডলের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola