Assembly: শুভেন্দুর 'হুমকি'র জের, বিধানসভায় বদলে গেল চার বিধায়কের আসন । Bangla News

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর পর এবার আসন পরিবর্তন করা হল চার বিধায়কের। বিরোধী দলনেতার বিরুদ্ধে বিধানসভার মধ্যে বাড়িতে আয়কর হানা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন চার বিধায়ক। এর পাশাপাশি এদিন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রাণাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola