Fire Update: রাজ্যের দুই প্রান্তে, অফিস টাইমে আগুন লাগল গাড়িতে
ABP Ananda | 16 Feb 2023 10:34 PM (IST)

রাজ্যের দুই প্রান্তে, অফিস টাইমে আগুন লাগল গাড়িতে। ইডেন গার্ডেন্সের সামনে ধোঁয়ায় ঢাকল বাস। অন্যদিকে শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনে দাউদাউ করে পুড়ল গাড়ি। কেউ হতাহত না হলেও বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় দু'জায়গাতেই।