Presidency University: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর হামলা, অভিযোগ TMCP-র বিরুদ্ধে

Presidency University:  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হিন্দু হস্টেলের (Hindu Hostel) আবাসিকদের ওপর  বহিরাগতদের (Outsiders) নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিরুদ্ধে। আবাসিকদের অভিযোগ, গতকাল রাত ১২টার পর গন্ডগোল শুরু হয়। কর্তৃপক্ষকে বিষয়টি জানালে বহিরাগতদের বের করে দেওয়া হলে, হস্টেলের গেটে (Hostel Gate) তাণ্ডব চলে।হস্টেল লক্ষ্য করে ইট, পাথর, বড় বড় গাছের ডাল ছোড়ার পাশাপাশি আবাসিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত হিন্দু হস্টেলের আবাসিকরা। প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ে মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। উল্টে তাঁদের ওপরেই হামলা চালানো হয় বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola