Presidency University: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর হামলা । ABP Ananda Live
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর হামলা । বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। আবাসিকদের অভিযোগ, গতকাল রাত ১২টার পর গন্ডগোল শুরু হয়। কর্তৃপক্ষকে বিষয়টি জানালে বহিরাগতদের বের করে দেওয়া হলে, হস্টেলের গেটে তাণ্ডব চলে।
হস্টেল লক্ষ্য করে ইট, পাথর, বড় বড় গাছের ডাল ছোড়ার পাশাপাশি আবাসিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত হিন্দু হস্টেলের আবাসিকরা। প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ে মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। উল্টে তাঁদের ওপরেই হামলা চালানো হয় বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ।