Ayan Seal : ইডি হেফাজতের মেয়াদ শেষ। আজ আদালতে পেশ অয়ন শীলকে
ইডি হেফাজতের মেয়াদ শেষ। আজ ব্য়াঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। এই ১৪ দিনের হেফাজতে অয়ন শীলকে জেরা করে তাঁর নতুন সম্পত্তি, কোম্পানি, পুরসভায় দুর্নীতি সংক্রান্ত যা যা তথ্য় উঠে এসেছে আজ আদালতে জানাবে ইডি। অয়ন শীলের জামিনের বিরোধিতা করবে ইডি। ইডি সূত্রে খবর, জেলে গিয়ে ফের অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।