Ayan Sil: যোগ্য প্রার্থীদেরও চাকরি চুরি অয়ন শীলের

কেবল অযোগ্য প্রার্থীদের চাকরি নয়, টাকা দিতে না পারায় যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করে অয়ন শীল (Ayan Sil) ,  নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এল। টাকা না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী চয়নিকা আঢ্য চুঁচুড়ার বাসিন্দা। তাঁর দাবি, ২০১৯-এ পরীক্ষা দিয়ে প্লেয়ার্স কোটায় চাকরি পান টিটাগড় পুরসভায়। গ্রুপ ডি কর্মী হিসেবে ৬ দিন কাজ করানোর পর, গোটা প্যানেলটাই বদলে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী জানিয়েছেন, নেপথ্য ছিলেন অয়ন শীল। দাবি মতো তাঁকে ৫ লক্ষ টাকা না দেওয়াতেই তিনি চাকরি খুইয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন গ্রেফতার হওয়ায় এবার সরব হয়েছেন অভিযোগকারিণী। যদিও নিয়োগ দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) পরিচালিত টিটাগড় পুরসভার তৎকালীন চেয়ারম্যান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola