Babul Road Show: বালিগঞ্জ তৃণমূলের গড় হলেও বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস।Bangla News

১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। আর তার আগেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সমর্থনে রোড শো।  রোড শো-তে যোগ দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রোড শো বালিগঞ্জ থেকে যাবে মল্লিকবাজার পর্যন্ত। গড়িয়াহাট রোড হয়ে বেনিয়াপুকুর থানার অন্তর্গত পার্কস্ট্রিটের রাস্তা হয়ে মল্লিক বাজারে পৌঁছাবে রোড শো। এই মিছিলের জন্য পুলিশের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। বালিগঞ্জ তৃণমূলের গড় হলেও বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন, তিনি রোড শো করবেন।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola