Elephant Rescued: ঝাড়গ্রামে কুয়োয় পড়ে গেল হস্তিশাবক, গ্রামবাসীদের সাহায্যে উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2021 06:05 PM (IST)

জঙ্গলের মধ্যে পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল হস্তিশাবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের মানিকপাড়ার ডালকাঠি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৫০-৬০টা হাতির দল। শনিবার ভোরে মানিকপাড়া জঙ্গল থেকে অন্যত্র যাওয়ার সময় পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় হস্তিশাবকটি। পরে গ্রামবাসীদের সহায়তায় সেই হস্তিশাবককে উদ্ধার করে হুলা পার্টির সদস্যরা।