Bagda By Election 2024 : বাগদায় তৃণমূলের ভরসা মতুয়াবাড়ির মধুপর্ণা, কীভাবে এলেন নজরে?ABP Ananda Live

ABP Ananda Live: লোকসভা নির্বাচনের ( Loksabha Elecion ) পর আবারও ভোটের দামামা।  বিধানসভার উপ নির্বাচনে ( West Bengal Election Bypoll 2024 ) ৪ কেন্দ্রেরই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তবে এবার বাগদার প্রার্থী নির্বাচনে বড় চমক দিল তৃণমূল। একাবারে আনকোরা মুখে ভরসা রাখল ঘাসফুল শিবির।  প্রার্থী করা হল মধুপর্ণা ঠাকুরকে। এই মধুপর্ণা হলেন মমতাবালা ঠকুরের মেয়ে। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার তিনি সংবাদে এসেছেন। ফের একবার মতুয়া ভোটে ভর করে বাগদায় তরী পার করতে চাইছে তৃণমূল। তাই  তৃণমূলের বাজি এবার সেই ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্যই। শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন তিনি। 

ঠাকুরনগরের রাজনীতির কেন্দ্রে সব সময়ই থাকে ঠাকুর পরিবার। শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ। কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী। মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এরই মধ্যে রাজনৈতিক যুদ্ধে তৃণমূলের বাজি মমতাবালার মেয়ে। কিছুদিন আগেই দুটি কারণে সংবাদ শিরোনামে আসেন তিনি।বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল তাঁর চাকরিতে নিয়োগ বেআইনি ভাবে হয়েছে বলে দাবি করেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola