Badga News: 'মানুষ দিদির উন্নয়নকে পছন্দ করছে এটাই প্রমাণ', উপনির্বাচনে জিতে আর কী কী জানালেন মধুপর্ণা?
ABP Ananda | 13 Jul 2024 03:48 PM (IST)

তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বাগদায় দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান তৃণমূলের। প্রথমে গণণা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময়েও পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন শাসক দলের কর্মীরা। 'মানুষ দিদির উন্নয়নকে পছন্দ করছে এটাই প্রমাণ', উপনির্বাচনে জিতে আর কী কী জানালেন মধুপর্ণা?